1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্র*তা*র*ক গ্রে*ফ*তা*র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ Time View

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্র*তা*র*ক গ্রে*ফ*তা*র

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
গ্রেফতারকৃত প্রতারকের নাম অন্তর (২৪)। সে নওগাঁর মান্দা থানার শিশইল (ফেতগ্রাম) এলাকার মোঃ বাবুল হোসেন ও খাদিজা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে প্রতারক অন্তর নওগাঁ জেলা পুলিশ সুপারের ছবি, নাম এবং একটি ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ আইডি খোলে। এরপর সে নিজেকে কখনো পুলিশ সুপার, আবার কখনো পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে আসছিল।
আজ সকালে মান্দা থানার এক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয়ের পরিচয় দিয়ে ফোন করে মামলার ভয় দেখানো হয় এবং তার নিকট মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি তাৎক্ষণিক মান্দা থানাকে অবহিত করেন। ঘটনাটি জানার পর নওগাঁ জেলা পুলিশ সুপার অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার পর আজ বিকেলেই মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক অন্তরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পুলিশের নাম, প্রশাসনের কোনো কর্মকর্তার নাম বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে কিংবা মামলার ভয় দেখায়, তবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে (01320124498) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :