1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সুন্দরবনে বন্দুক ও কার্তুজসহ তিনজন গ্রে-প্তা-র

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৩ Time View

সুন্দরবনে বন্দুক ও কার্তুজসহ তিনজন গ্রে-প্তা-র

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু ও জলদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সম্প্রতি “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় একটি বিশেষ অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে বাহিনী জানতে পারে যে সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর কয়েকজন সদস্য শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তাদের সকলের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদও যথাযথ আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোস্ট গার্ডের ধারাবাহিক সফল অভিযানের কারণে কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কোস্ট গার্ড তাদের দস্যু দমন অভিযান অব্যাহত রাখবে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :