1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*ফ*তা-র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৬ Time View

নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*ফ*তা-র

মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (০৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের একটি বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের মৃত মন্টু সরদারের ছেলে শ্রী আকাশ সরদার (২৫) এবং একই উপজেলার সিংড়া উজিরপুর গ্রামের মো: রেজাউলের ছেলে মো: মাহির (৪৭)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের ওই বসতবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামীদের হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :