1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

৭১-এর বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫ Time View

৭১-এর বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই। তিনি গত ১ জুন ২০২৬, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২ জুন ২০২৬-ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন।

এ সময় মরহুমের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ আজহার হোসেন, আবুল হাশেম মাস্টার, মুসলিম উদ্দিন খান, কাজী আবুল হোসেন, আব্দুল হামিদ, মুসলিম উদ্দিন মিঠু, শাহাদাত হোসেন, শামসুল আলমসহ আরও অনেকে।

বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদারের মৃত্যুতে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সমাজ গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয়দের মতে, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার ছিলেন একজন দেশপ্রেমিক ও সজ্জন মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :