1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৩ Time View

গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পুলিশের সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারী-এর বদলিজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (০২ জুন ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দীন। তিনি বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর কর্মজীবনের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, এ বি এম রশিদুল বারী গাইবান্ধা জেলা পুলিশে কর্মরত অবস্থায় দক্ষ নেতৃত্ব, মানবিক আচরণ ও সেবামূলক মনোভাবের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও পেশাগত অবদান জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই নতুন কর্মস্থলে এ বি এম রশিদুল বারীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :