1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাক্রো বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪০ Time View

মানিকগঞ্জে মাক্রো বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মেসার্স রহমান সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে মাক্রো বাস ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন।

২ জুন ২০২৬-ইং রোজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও গুরুতর আহত হন দুই চালক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেন এবং আহত দুই চালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার কাজ শেষে অতি অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরিচা গামী মাক্রো বাস ও ছাগল ভর্তি ঢাকা গামী মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক আহত হন।

স্থানীয়দের মতে, ঢাকা-আরিচা মহাসড়কের এই অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :