1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বার আউলিয়া নগর আল আমিন পাড়া সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৭ Time View

বার আউলিয়া নগর আল আমিন পাড়া সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বার আউলিয়া নগর আল আমিন পাড়া সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৫টায় বার আউলিয়া নগর ফিল্ড সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী সদস্য, ক্রীড়াপ্রেমী যুবক এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। পাশাপাশি এটি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।”

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এহছান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুর কন্ট্রাক্টর, রেজাউল করিম কোম্পানি, আবুল হুদা বাবুল এবং মো. সেফায়েত হোসেন।

ঈদ পুনর্মিলনী আয়োজন কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি যুবসমাজকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :