1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

খাল খনন প্রকল্প পরিদর্শন করেন বাউফল ইউএনও:

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩০ Time View

খাল খনন প্রকল্প পরিদর্শন করেন বাউফল ইউএনও:
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামে চলমান খাল খনন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসালেহ আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং খননকাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ইউএনও খালের গভীরতা সরেজমিনে পরিমাপের নির্দেশ দেন। পরে মাপজোখ শেষে সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গভীরতা বজায় রেখেই খননকাজ পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের দাবির বিষয়ে ইউএনও বলেন, খালের ওপর একটি আয়রন ব্রিজ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে, যাতে এলাকাবাসীর চলাচল ও নৌযান চলাচলে সুবিধা হয়।
খাল খননের সময়কাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকল্পটি ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই কাজ পরিচালিত হচ্ছে। নিয়মের বাইরে কোনো কাজের অনুমোদন বা বিল প্রদান করা হবে না। তিনি আরও বলেন, এই খাল খনন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপকার নিশ্চিত করা।
এ ছাড়া খাল খনন শেষে এর দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বাউফল, পটুয়াখালী
মোবাইল: ০১৭২৫০৯৮৭৬৪
তারিখ: ২৬ মে ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :