1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

পলাশবাড়ী পৌর এলাকায় পানি নিষ্কাশন ও ঈদযাত্রা নিরাপদে মাঠে প্রশাসন এবং এমপি লেবু মাওলানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৫ Time View

পলাশবাড়ী পৌর এলাকায় পানি নিষ্কাশন ও ঈদযাত্রা নিরাপদে মাঠে প্রশাসন এবং এমপি লেবু মাওলানা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মাঠপর্যায়ে তৎপরতা চালিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান এবং পৌর ইঞ্জিনিয়ার মর্তুজা ইলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে তারা পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও পানি জমে থাকা স্থান ঘুরে দেখেন। সামান্য বৃষ্টিতেই যেসব এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেসব স্থানে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন সংস্কার ও পানি প্রবাহ সচল রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

এসময় কর্মকর্তারা বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পৌরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের ব্যস্ততম জনপদ পলাশবাড়ীতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে যানজট নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পানি নিষ্কাশন ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হলে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :