1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর এপিএস-১ পরিচয়ে তদবির-বদলি বাণিজ্য, মানিকগঞ্জে প্রতারক গ্রে*ফ*তা*র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ Time View

প্রধানমন্ত্রীর এপিএস-১ পরিচয়ে তদবির-বদলি বাণিজ্য, মানিকগঞ্জে প্রতারক গ্রে*ফ*তা*র
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে সরকারি দপ্তরে তদবির, নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আলম মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ জানায়, গত ১৮ মে আব্দুল্লাহ আলম মামুন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন দিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) হিসেবে পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-১ অবগত হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, “PRESS” লেখা স্টিকারযুক্ত একটি জিপ গাড়ি, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট” সম্বলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পূর্বেও চেক জালিয়াতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময়ে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-১, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তদবির, বদলি ও নিয়োগ বাণিজ্যের চেষ্টা করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়াও জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :