1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রংপুর কে হারিয়ে গাইবান্ধার শিরোপা অর্জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১ Time View

রংপুর কে হারিয়ে গাইবান্ধার শিরোপা অর্জন

জে,এফ,এ কাপ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে গাইবান্ধার শিরোপা জয়

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আয়োজিত জে,এফ,এ কাপ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে, ২০২৬) বিকাল ৪টায় রংপুর পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় রংপুর জেলা দল বনাম গাইবান্ধা জেলা দল।

ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশন (ডি,এফ,এ) রংপুরের সভাপতি মন্জুর আহম্মেদ আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। খেলাটি ছিল অত্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস ও করতালি। তবে ম্যাচের নির্ধারিত সময়ে গাইবান্ধা জেলা দল ১-০ গোলে রংপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রংপুর জেলা দল -০ গাইবান্ধা জেলা দল-১। পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিংকি রানী। তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গাইবান্ধা জেলা দলের সফলতার পেছনে টিম অফিসিয়ালদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দলের সঙ্গে দায়িত্ব পালন করেন কোচ ও সাবেক বিশিষ্ট খেলোয়াড় সুরুজ হক লিটন, আব্দুল কুদ্দুস, রায়হান সরকার, হাবিবা এবং আলহাজ্ব আব্দুল হামিদ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে দেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে জেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :