
গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, বিশেষঅতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান এবং বিআরডি কর্মকর্তা এনামুল হক।
বক্তারা ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ভূমি সংক্রান্ত সেবাগুলো সহজ ও হয়রানিমুক্ত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সেবা, নামজারি, খাজনা প্রদান, অনলাইন আবেদনসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply