1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

পাগলা কুকুরের কামড়ে সুন্দরগঞ্জে আরও এক নারীর মৃ*ত্যু, মৃ*ত বেড়ে ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪২ Time View

পাগলা কুকুরের কামড়ে সুন্দরগঞ্জে আরও এক নারীর মৃ*ত্যু, মৃ*ত বেড়ে ৪

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-এ পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এলাকায় জলাতঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম (৫০)। তিনি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী এলাকার বাসিন্দা।

‎বিষয়টি নিশ্চিত করেছেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ও পাশের ছাপরহাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর হামলা চালিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে আহত করে।

‎এর মধ্যে গত ৬ মে মারা যান নন্দা রানী ও ফুলু মিয়া। পরে ৮ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতনেশ্বর কুমার। সর্বশেষ মঙ্গলবার মারা গেলেন আফরোজা বেগম।

‎বর্তমানে আরও নয়জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

‎নিহতদের স্বজনদের অভিযোগ, কুকুরে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিরোধী টিকা না থাকায় সময়মতো চিকিৎসা শুরু করা যায়নি। অনেককে বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে ঘুরে উচ্চমূল্যে টিকা সংগ্রহ করতে হয়েছে।

‎স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

‎কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য তাজরুল ইসলাম বলেন, সময়ে টিকা পেলে হয়তো এই মৃত্যুগুলো এড়ানো সম্ভব হতো।

‎এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ছিল না। তবে এ মাসে ৩০টি ভ্যাকসিন কেনার জন্য বরাদ্দ পাওয়া গেছে।

‎তিনি বলেন, সময়ে টিকা নিলে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব।

‎এ ঘটনায় গাইবান্ধা জুড়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :