
বিচারের দাবিতে গাইবান্ধায় হরিজনদের মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (অসি) এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ফলে অসির অব্যাহত হুমকিতে হীরালাল বাঁশফোড়ের পরিবার উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে।
এদিকে পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের উপর হামলা ও হুমকির প্রতিবাদে হামলাকারী আব্দুর রশিদ (অসি)কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেয়ার দাবিতে হরিজনরা সম্প্রদায়ের মানুষ গাইবান্ধা পৌর শহরে এক মানববন্ধন করে।
৩ মে রোববার দুপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা আয়োজনে শহরের কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড়। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়সহ অন্যন্যরা।
বক্তারা জানান, একাধিক মাদক মামলার আসামী আব্দুর রশিদ (অসি)র প্রতিবেশী হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়। কিন্তু শালিসে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসি গত ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে। ফলে হীরালাল গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হীরালালের ছেলে রবিন বাদি হয়ে হামলাকারী আব্দুর রশিদ (অসি)সহ চারজনকে আসামী করে সাদুল্যাপুর থানায় মামলা করে। কিন্তু এখন পর্যন্ত আসামী অসিকে গ্রেফতার না করায় উল্টো তার লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে অভিযুক্ত আব্দুর রশিদগং।
© All rights reserved © 2025
Leave a Reply