1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে একক স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও অবৈধভাবে নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন আদিবাসী নেতা বার্নাবাস টুডু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব জাফুরুল ইসলাম, সমন্বয়কারী সুফল হেমব্রম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ,প্রচার সম্পাদক আতাউর রহমান সাবু,আদিবাসি নেতা গনেশ মরমু,আজমল হোসেন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ফিলিমন বাস্কে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে এককভাবে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।তারা আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ কমিটি বিলুপ্ত করার দাবি জানান।

অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :