1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নন্দীগ্রামে বাড়তি ভাড়া আদায় ভ্রাম্যমাণ আদালতে দুই বাস কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

নন্দীগ্রামে বাড়তি ভাড়া আদায় ভ্রাম্যমাণ আদালতে দুই বাস কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা

আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহ ফতেহ আলী বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে দেখা যায়, কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) এবং রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজ (৪০)-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :