
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ মার্চ ২০২৬) গাইবান্ধায় দলীয় কার্যালয়ে ও বিভিন্ন স্থানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীরা বলেন, অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক একজন সুপরিচিত শিক্ষাবিদ, সমাজসেবক ও দক্ষ চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গাইবান্ধা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2025
Leave a Reply