
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
শনিবার(১৪ মার্চ’২৬)বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন।বগুড়া জেলা কমিটির আহবায়কঃ আরিফুর রহমান আকিব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজুল হক মামুন।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়কঃ নাহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ সাইদুর রহমান ডঃ ফজলুল হক শিক্ষাবিদ তাইফুল ইসলাম সাংবাদিক ইসমাঈল হোসেন সাংবাদিক আবুল কালাম আজাদ লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম আহবায়কঃআব্দুল্লাহ আল সাদ জাকির হোসেন
যুগ্ম আহবায়কঃতাহমীদ হোসেন রাফিত হাসান নিয়ন সিনিয়র যুগ্ম সদস্য সচিবঃ মোঃ আলিফ
যুগ্ম সদস্য সচিবঃনূর মোহাম্মদ রায়হান নাহিদ প্রামাণিক মূখ্য সংগঠকঃ মিরাজ আহম্মেদ
সিনিয়র সংগঠকঃ আল রিয়ান মন্ডল,
মুখপাত্রঃ হুমাইরা আক্তার বৃষ্টিসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করে উপস্থিত শহীদ পরিবার ও সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply