
গাইবান্ধায় দায়িত্ব গ্রহন করেছেন নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম। ২৮ নভেম্বর শনিবার তিনি বিদায়ী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় জেলা পুলিশ।
শনিবার গাইবান্ধা সার্কিট হাউসে পুলিশের একটি দল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত ও বিদায়ী পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় করেন। এ সময় নবাগত পুলিশ সুপার সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply