
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পৌর শহরের পানহাটি এলাকায় ট্রাকের চাপায় সাইদুল ইসলাম নামে এক অটোভ্যানচালক নিহত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পৌর শহরের পানহাটি এলাকায় ট্রাকের চাপায় সাইদুল ইসলাম নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পলাশবাড়ী পৌরসভার জগরজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাইদুল উপজেলার পশ্চিম বেরাডাঙ্গা গ্রামের খোকা মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে সাইদুল অটোভ্যান নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানচালক সাইদুল নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানায়, মরদেহ থানায় নেওয়া হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply