
দশমিনায় স্কুলে তালা দেওয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রাজ আহমেদ আটক
এইচ. এম. নূর নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাজ আহমেদকে আটক করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আটক করা হয়।
যেভাবে ঘটনা:এর আগে উপজেলার বহরমপুর ইউনিয়নের কালু মোল্লারহাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।
এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে বিদ্যালয়ের তালা ভেঙে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
আটকের কারণ:এ ঘটনায় রাজ আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
তারিখ: ১০/১১/২০২৬ ইং
দুর্নীতির তালাশ টিম
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪
–
Leave a Reply