1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 21, 2026, 11:03 pm

পটুয়াখালীর দশমিনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ অডিশন সম্পন্ন হয়েছে।

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 22 Time View

পটুয়াখালীর দশমিনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ অডিশন সম্পন্ন হয়েছে।

এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি :-

আজ ২১শে অক্টোবর’২৬ রোজ বুধবার সকাল ৯ঘটিকায় বাশবাড়িয়া কেরামত আলী হাফিজী ও নুরানী মাদ্রাসায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার অডিশন-২৬ সম্পন্ন হয়েছে।

সকাল সারে নয়টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল পর্যন্ত। ৪গ্রুপে গ্রুপে (৩০পারা গ্রুপ,২০পারা গ্রুপ ১০ পারা গ্রুপে ও ৫ পারা গ্রুপে) অংশ নেয় দশমিনা উপজেলার শতাধিক প্লাস শিক্ষার্থী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন, জনাব মাহমুদ হাসান মৃধা, উপজেলা নির্বাহী অফিসার দশমিনা পটুয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দশমিনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, গণঅধিকারের ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি, বিএনপির দশমিনা উপজেলার সদস্য সচিব, মোঃ শাহআলম শানু, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ শামিম জোমাদ্দার।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি হাঃ মাওঃ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শামিম জোমাদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে দশমিনা উপজেলা অডিশন।

এসময় বক্তারা অনুষ্ঠানে উপস্থিত হতে নিজেদের ধন্য মনে করেন, এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার অন্যন্যে দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

২১/১০/২৬
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি :-
মোবাইল:01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি