
গোবিন্দগঞ্জে সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বিদায়, ভক্তদের মাঝে আবেগঘন পরিবেশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার বাসুদেববাড়ী মন্দির ও গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ সিঁদুর খেলার আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন বয়সী নারীরা একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ-উৎসবের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানান তারা। এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে আনন্দ, আবেগ ও বিষাদের মিশ্র অনুভূতি দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রভাষক দীপক কর,সাধারণ সম্পাদক রিমন তালুকদারসহ বিভিন্ন মন্দিরের ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী নারীরা।
সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন ভক্তরা। বিজয়া দশমীর এই আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক বিদায়ের আবহ তৈরি হয়।
Leave a Reply