1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 15, 2026, 10:02 pm

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 22 Time View

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। দিবসটি পালন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার গাইবান্ধা পরিবেশ ক্লাবের আয়োজনে জেলা শহরের মধ্যে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়া প্রদশর্নী ও অনুশীলনের আয়োজন করা হয়।

হাত ধোয়া কর্মসুচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির সকল শ্রেনীর শিক্ষার্থীরা। এর আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ২৫-৩০ সেকেন্ড হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওয়াজির রহমান র‍্যাফেল, মাজেদা খাতুন কল্পনা, শিরিন আক্তার, সহ- সভাপতি রজতকান্তি বর্মন, সাধারন সম্পাদক, অর্চ প্রসাদ, সদস্য রফিক খন্দকার, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোছা. আজিজা বেগম, বেসরকারি সংস্থা এসকেএসের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার ডা. এসএম শহিদ, ফাইনান্স অফিসার, কামরুজ্জামান কাজলসহ অন্যরা।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়।

পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি