1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দুমকী আংগারিয়া ইউপি চেয়ারম‌্যা‌নের বসত, ঘরে সারে ১৭ টন সরকারি চাল জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৪৫ Time View

দুমকী আংগারিয়া ইউপি চেয়ারম‌্যা‌নের বসত, ঘরে সারে ১৭ টন সরকারি চাল জব্দ

মোঃ রুহুল আমিন বিশ্বাস স্টাফ রিপোর্টার।

পটুয়াখালী দুমকী উপ‌জেলায় আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম‌্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বসত ঘর থে‌কে ২৯জুন শনিবার রাতে সা‌ড়ে ১৭টন সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ ক‌রে‌ছে দুমকী উপ‌জেলা প্রশাসন। শ‌নিবার রাত সা‌ড়ে ১০টার সময় দুমকী থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মো,শা‌হিন মাহমুদ ঐ চাল জব্দ ক‌রেন। তি‌নি জানান,৫০ কেজি করে প্রায় ৩৫০ বস্তা চাল জব্দ করা হ‌য়ে‌ছে। সরকারী চাল ইউনিয়ন পরিষদ বা গোডাউন ব‌্যতিত কারো ব‌্যক্তিগত বাড়ী‌তে রাখার বিধান নাই। প্রাথমিক ভাবে অপরাধ প্রতিয়মান হচ্ছে এবং বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম‌্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এরশাদের আমলে জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন। ঐ সময় বসু হত্যা মামলার আসামি ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন বিদেশে ছিল। বিদেশ থেকে এসে আওয়ামীলীগে যোগ দেয়।পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেয়। ঐ আমলে উপজেলা নির্বাহি অফিসার সহিদুল ইসলামকে লাঞ্চিত করে। তত্বাবধায়ক সরকার আমলে জেল খাটে।পরবর্তীতে বিএনপির আমলে বিএনপি করা কালীন আওয়ামীলীগের ১৫ আগস্টের গরু লুট করে নেওয়ার অভিযোগ আছে।বর্তমানে আবার আওয়ামীলীগে যোগদান করেছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি।গত রাতে আংগারিয়া ইউপির জাপা নেতা মানসুর আলম লোকজন জড়ো করে ভিডিও ধারন করে চেয়ারম্যানের কর্মকান্ড বক্তব্য দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রচার করে।ভিডিওতে এও জানান, আজ রবিবার চেয়ারম্যানের এ চাল কান্ডে ইউনিয়ন পরিষদ ঘেরাও এর কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :