1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪৩ Time View

জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

বিশেষ প্রতিনিধি , মোঃ আল আমিন জামাল পুর থেকে

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি ক কৃষকের মাঝে বিনামুল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ২ হাজার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজন ৫ কেজি করে আমন ধানের বীজ এবং ২০ কেজি করে সার পাবেন। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :