1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জমির দ্বন্দ্বে বাবা-ছেলে আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৬৮ Time View

গোবিন্দগঞ্জে জমির দ্বন্দ্বে বাবা-ছেলে আহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাগী-শরীকদের সাথে জমি নিয়ে দ্বন্দ্বে বাবা ও ছেলে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়েছে।

সোমবার (২৪জুন, ২০২৪) সকাল ১০টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউপির কুমিরাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে জিয়াউল হক, লিয়াকত আলী, রাব্বী মিয়া, সিয়াম গংগদের অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।

জানা গেছে,ভাগী শরীকদের মাঝে কবলা করা ৪৪ শতক জমি নিয়ে বিরোধ দ্বন্দ্বে ৭৪/২০২২ মামলাটি গোবিন্দগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারীজিজ (চৌকি) আদালতে বিচারাধীন। কবলা করার পর থেকেই ভুক্তভোগী জমি ভোগ দখলে আছেন। সম্প্রতি জমিতে ভুট্টার চাষ ও পরিচর্চা করে আসাকালে ঘটনার সময় ভুক্তভোগী বাবা-ছেলে জমি পরিদর্শনে যান। অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আহত আরাফাত হোসেন নিয়নকে মারপিট শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথার বামপাশে আঘাত করে হাড়কাটা (৫টি সেলাই) জখম করে। ছেলেকে উদ্ধারা বাবা গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করায় বাব হাতের কব্জির হাড়ভাঙ্গা জখম হয়। তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :