
অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা দিলেন এ এফ মাশুক নাজিম নবনির্বাচিত চেয়ারম্যান।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস কে বিদায়ী সংবর্ধনা জানানেল নবনির্বাচিত অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এফ মাশুক নাজিম। তিনি গত ২৯ মে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন। ২৩/০৬/২০২৪ইং রোজ (রবিবার) উপজেলা পরিষদের হল রুমে বিদায় ক্র্যাচের মাধ্যমে সংবর্ধনা দেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান এ এফ মাশুক নাজিম বলেন আসুন আমরা সবাই মিলে এই অষ্টগ্রাম উপজেলা কে কিভাবে আরও উন্নয়ন উন্নতি করা যায়।আপনারা আমার ভাই আপনেরা আমার বন্ধু আসুন এক সাথে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভাইদের নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই আমি এই উপজেলায়। এ সময় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু। সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান। সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উবায়দুর রহমান সাহেল। সহকারী কমিশনার (ভুমি) অষ্টগ্রাম কিশোরগঞ্জ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply