1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২০৪ Time View

শিবগঞ্জে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২২জুন (শনিবার) বিকালে ঐতিহাসিক মহাস্থানগড়ে শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস বগুড়া জেলার সভাপতি মাকছুদ আলম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রহমান।

সংগঠনের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কনক দেব, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক নুহুরুল হক রুবেল, শাহজাহান আলী, কার্য নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, উৎপল কুমার মহন্ত, এম আর মিজান, গোলজার রহমান, জহুরুল ইসলাম সৈকত, বাকী বিল্লাহ, মিজানুর রহমান, মাসুদ রানা, রুহুল আমিন, মাহমুদুল হাসান তৌহিদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :