1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখলেন আনসাররা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৭৫ Time View

ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখলেন আনসাররা

দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মোঃ রিফাত আলী
জামালপুরের দেওয়ানগঞ্জে বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বারান্দার খুটির সাথে বেঁধে রাখলেন কর্মরত আনসাররা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত¡রে ইউএনওর আবাসিক কোয়াটার সংলগ্ন আনসার ব্যারাকে এঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কোয়াটারের বেলী-১, হাসনাহেনা-১ ও আনসার ব্যারাকের বিগত দুই বছরের পল্লী বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. শেখ ফরিদের নির্দেশে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন ও লাইন টু লেবেল-১ শাহজামাল ইয়াছিন নামের দুই কর্মচারী বকেয়া বিলের জন্যে উপজেলা চত্ত¡রে যান। সেখানে কিছুক্ষণ খুঁজাখুঁজি করে উপজেলা পরিষদের কোয়াটারের বেলী-১, হাসনাহেনা-১, ও আনসার ব্যারাক পান কিš‘ দায়িত্বশীল কাউকে না পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা এজিএম মো. শেখ ফরিদকে ফোনে বিষয়টি জানালে তিনি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার নির্দেন দেন। নির্দেশ পেয়ে মো. ইকবাল হোসেন শাহজামাল ইয়াছিন আনসার ব্যারাকের কর্তব্যরত আনসারদের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার কথা জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসানকে ফোনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার বিষয়টি জানান। একপর্যায়ে ইউএনওর নির্দেশে আনসারগণ ইকবাল হোসেনকে আনসার ব্যারাকের বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখেন।
ভুক্তভোগী পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন জানান, আমি ইচ্ছে করে সেখানে যাইনি। উর্দ্ধতনের নির্দেশ মোতাবেক আমি ও শাহজামাল ইয়াছিনকে সাথে নিয়ে আনসার ব্যারাকে যাই। সেখানে আনসারদের পল্লী বিদ্যুতের সংযোগ বিছিন্ন করার কথা বললে তারা বাধা দেন এবং ইউএনও স্যারকে ফোন দেন। ফোনে আমাদের কে পাঠিয়েছেন জানতে চাইলে আমরা ফোনে ইউএনও স্যারকে তা জানাই। এক পর্যায়ে ইউএনও স্যার ব্যারাকের আনসারদের নির্দেশ দেন আমাদের বেধে রাখতে এবং ইউএনও স্যারের নির্দেশে তারা আমাকে বারান্দার খুটির সাথে বেধে রাখেন। ০১৭৪১-৭১১৮৯৩
দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম মো. শেখ ফরিদ জানান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কোয়াটারের বেলী-১, হাসনাহেনা-১, ও আনসার ব্যারাকের বিগত দুই বছরের পল্লী বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। উর্দ্ধতনের নির্দেশ মোতাবেক সেই বকেয়া বিলের জন্যে লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন ও লাইন টু লেবেল-১ শাহজামাল ইয়াছিনকে পাঠিয়েছিলাম। আমি ধারণা করিনি এতেই এমন ঘটনা ঘটবে। তবে ব্যাপারটি মিমাংসা হয়ে গেছে। আমাদের আর কোনো অভিযোগ নেই।০১৭৬৯৪০৭৪২৩
দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মো. ইয়াহিয়া সিদ্দিকী জানান, বিষয়টি দুঃখজনক। ওই কোয়াটারের দুই বছরের অধিক সময়ের বিদ্যুৎতের বিল বকেয়া রয়েছে। সে কারণেই লোক পাঠানো হয়েছিল। কিš‘ এমন ঘটনা ঘটবে তা আশা করিনি। তবে ঘটনার পরপরই মিমাংসা হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই।
ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স জানান,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :