
আহারে কলি কাল, হরিণ ঘামচায় বাঘের গাল। আজকাল দেখি কথায় কথায় সরকার পতনের আলটিমেটাম দেয় জামায়াতে ইসলামী! ওদের কথা শুনে মনে হয় ভূমিধস বিজয় পাওয়া একটা সরকার বুঝি ছেলের হাতের মোয়া।
ইতিহাস সাক্ষী, গেল ১৭ বছর আন্দোলন-সংগ্রামতো দূরের কথা গন্ধগোকুলের মতো আওয়ামীলীগ আর বিএনপিতে মিশে থেকেছে। আর দুর্গন্ধ ছড়িয়েছে।যে দল ফ্যাসিবাদের কালে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় ঝোলানো ১০০ গ্রামের মরিচা পড়া একটা তালা খুলতে ব্যর্থ হয়েছে। সেই গুপ্ত বাহিনীর মুখে রাষ্ট্র মেরামত বা সরকার পতনের বড় বড় বুলি চরম হাস্যকর। অন্যের দয়ায় অফিসের তালা খুলে প্রপার পলেটিক্স বাদ দিয়ে এখন তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা নেরেটিভ পয়দা করে বীরত্ব দেখাচ্ছে!
২০১৮ সালের পর থেকে রাজনীতির মাঠে জাশি কর্পুরের মতো উবে গিয়েছিল । নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল, দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হারানো, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে থাকা একটি দল রাজপথে কোনো গণআন্দোলন তো দূরের কথা, নিজেদের অধিকার আদায়েও রাস্তায় নামতে পারেনি। রাজপথে নামার মুরোদ নেই, যুগ যুগ ধরে পরগাছা হয়ে টিকে থাকার নির্লজ্জ চেষ্টা করেছে জাশি।
বর্তমানে তাদের তথাকথিত ‘বিপ্লব’ চলছে স্রেফ ভার্চুয়াল জগতে। মগবাজারের কোনো এক বদ্ধ ঘরের চিপায় বসে শত শত ফেক আইডি, ক্লোন একাউন্ট ও বট একাউন্ট ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করছে। কিছু ভাড়াটে কিবোর্ড-যোদ্ধা দিয়ে জ্বালাময়ী সব স্ট্যাটাস আর কমেন্ট বম্বিং করে তারা ভাবছে দেশ কাঁপিয়ে দিচ্ছে! অথচ রাজপথের বাস্তবে এদের পায়ের নিচে এক ইঞ্চি মাটিও নেই।
জামায়াতের এই পরিকল্পিত অনলাইন প্রোপাগান্ডা, ও ফাঁকা আওয়াজে বিএনপির তৃণমূল ভাইবোন বা সাধারণ জনগণের তিলমাত্র বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যারা নিজেদের অফিসই রক্ষা করতে পারে না, যাদের জনভিত্তি কেবল ফেক আইডির লাইক কমেন্টে সীমাবদ্ধ, তারা দেশের রাজনীতিতে কোনো নির্ণায়ক ফ্যাক্টর নয়।
ফাঁকা আওয়াজ বন্ধ করে আগে রাজপথে দাঁড়াতে শিখুন, তারপর না হয় দেশ কাঁপাতে আসবেন!
(কপি ফেসবুক)
#বটমুক্তবাংলাদেশ #StopPropaganda #BNP #BNPMediaCell #highlights #flowers #জামাতশিবির #riajulislam
© All rights reserved © 2025
Leave a Reply