
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত নির্দেশনায় এগিয়ে যাবে বগুড়া-বাদশা এমপি।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত নির্দেশনায় এগিয়ে যাবে বগুড়া।দীর্ঘ ১৭ বছরের সকল উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এমনটি আশা করছেন বগুড়া-৬(সদর)আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।এ জন্য তিনি বগুড়াবাসীদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
১৬ এপ্রিল(বৃহস্পতিবার’২৬)শহরের টিএমএসএস মহিলা মার্কেটের কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ইতিহাস চর্চা পরিষদ বিষয়ে উপস্থাপনার জন্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড.এ কে এম মাহবুবর রহমান,টিএমএসএসের নির্বাহী প্রধান অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,বিশিষ্ট চিকিৎসক ডা মশিউর রহমান,প্রবীণ চিকিৎসক ডা:সি এম ইদ্রিস,বগুড়া সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.বেলাল হোসেন,বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.সাহিদুর রহমান।
মতবিনিময় সভায় বগুড়ার উন্নয়ন ভাবনার উপর উত্থাপিত প্রস্তাবনা উপস্থাপন করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের নির্বাহী সদস্য ও টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ড.মতিউর রহমান।সভায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘ উন্নয়ন বঞ্চিত বগুড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন,বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড.আহমেদ আবদুল্লাহ,বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড.মেহেদী মোহাম্মদ,বগুড়া বার সমিতির সাবেক সভাপতি এ্যাড.আতাউর রহমান খান মুক্তা।
আরো উপস্থিত ছিলেন বিআরটিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, টিএমএসএসের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, এ্যাড.সহল হোসেন,অধ্যাপক রবিউল ইসলাম, নজিবর রহমান জিয়া,অধ্যাপক জুলফিকার আলী ভুট্টাে,হাসানুজ্জামান রানা,মো:ফজলুল হক প্রমূখ।সভায় সর্বসম্মতিক্রমে বগুড়ার আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে বগুড়া বিলুপ্ত নবাববাড়ি সহ বেহাল হওয়া প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুনরুদ্ধারের পাশাপাশি অবহেলায় পড়ে থাকা শতাধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধিনস্ত করনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply