1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

রংপুর পীরগঞ্জে মাননীয় পুলিশ সুপার, রংপুর মহোদয়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৯৫ Time View

রংপুর পীরগঞ্জে মাননীয় পুলিশ সুপার, রংপুর মহোদয়ের সার্বক্ষণিক দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, ডি সার্কেল ও অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা রংপুর মহোদয়ের প্রত্যক্ষ সহযোগীতায় বিভিন্ন অপরাধে ১২ (বার) জন আসামী গ্রেফতার করা হয়েছে |
পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, একদল চৌকস পুলিশ অফিসার ও
সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) জন সাজাপ্রাপ্ত আসামী এবং ওয়ারেন্টভুক্ত ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করে | এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় অফিসারও ফোর্সের সহযোগিতায় ১০ নং
শানেরহাট ইউপির হরিরাম শাহাপুর মৌজাস্থ মোঃ আশরাফুল ইসলাম (৪০) এর আবাদী জমির উত্তরপার্শ্বে সেচ পাম্পের ধারে জুয়া খেলারত অবস্থায় ০২ জন আসামী মিলন কুমার চাকি (৫৫) পিতা-মৃত অতুল চাকি, সাং-মনমথ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, মোঃ পলাশ মিয়া (২৪) পিতা-মোঃ খাজা মিয়া, সাং-ওসমানপুর, থানা-পীরগঞ্জ জেলা-রংপুরদ্বয়কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আশরাফুল ইসলাম (৪০) পিতা-মোঃ অজু মিয়া, সাং-হরিরাম শাহাপুর, মোঃ সুজন মিয়া (৪৫) পিতা-খোকা মিয়া, সাং-ধল্যাকান্দি, মোঃ স্বাধীন মিয়া (৪৫) পিতা-মোঃ হবিবর রহমান, সাং-ঘোষপুর, মোঃ রিজন মিয়া (৪৫) পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-হরিরাম শাহাপুর, সর্ব থানা-পীরগঞ্জ জেলা-রংপুরগণ পালিয়ে যায়। এসময় জুয়া খেলার আলামত হিসেবে জুয়া খেলার ০১(একটি) টি বড় ডাবু, ০৬(ছয়) টি বড় গুটি, নগদ ৩৭৩০/-(তিন হাজার সাতশত ত্রিশ) টাকাসহ ১টি পুরাতন এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে | আরও এক গোপন সংবাদের
ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহযোগীতায় পীরগঞ্জ থানাধীন ০৩ নং বড়দরগাহ ইউপির গুর্জিপাড়া হইতে বড়দরগাহগামী পাকা রাস্তার পাশে জনৈক তালিমুলের ছ’মিলের সামনে অভিযান পরিচালনা করে ০৭(সাত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শহিদুল ইসলাম(৪৫), পিতা- মৃত কলিম উদ্দিন, সাং-গুর্জিপাড়া, মোঃ আক্তারুল ইসলাম(২২), পিতা-মোঃ চান মিয়া, সাং-ঢোড়াকান্দর উভয়ের থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ রবিউল ইসলাম(৩৫), পিতা-মোঃ সোবাহান আলী, সাং-গুর্জিপাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর কৌশলে পালিয়ে যায়।
উল্লেখ্য যে,নিয়মিত মামলায় গ্রেফতারকৃত ০৪ জন আসামীসহ মোট ১২(বার) জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :