1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৫ Time View

গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত,

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও থানার অফিসার ইনচার্জ (ওসি)শামসুল আলম শাহ।এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ও আরএমও ডা. ফরহাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা ভ্যাটেনারি সার্জন তানভিক জাহান,উপজেলা আওয়ামীলীগর যুগ্ম: সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,সাংগঠনিক সম্পাদক শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কাটবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপ,
কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,শাখাহার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মন্ডল শিবলু প্রমুখ।
এছাড়াও মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল ও পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সদস্য মুকিতুর রহমান রাফির নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।এর পরে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :