1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ঘুমন্ত স্ত্রী-সন্তানের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলেন ওসমান।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১৯ Time View

ঘুমন্ত স্ত্রী-সন্তানের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলেন ওসমান।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ওসমান শেখ (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৫ জুন) রাত ১টার দিকে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের দেবউত্তর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ হেলেনা আক্তার (৩৬) ও ছেলে অন্তরকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হেলেনার ভাই ইমরান বলেন, ‘ওসমান শেখের সঙ্গে ১৪ বছর আগে হেলেনার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওসমান আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে আসছিলেন। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় হেলেনা আমাদের বাড়িতে থাকত। মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন এবং পরে আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে বাড়ির সবাই এগিয়ে আসেন।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, স্বামীর দেয়া আগুনে দগ্ধ হেলেনা ও তার সন্তানকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের মধ্যে হেলেনার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। ছেলের হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :