1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে চেয়ারম্যান মোস্তফা, ভাইস চেয়ারম্যান জয়ন্ত ও ছালমা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২১৮ Time View

সুন্দরগঞ্জে চেয়ারম্যান মোস্তফা, ভাইস চেয়ারম্যান জয়ন্ত ও ছালমা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা মহসিন। (লাঙ্গল) প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খয়বর হোসেন সরকার (হেলিকপ্টার) প্রতীকে ২১ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম সাজু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট।

এদিকে ছালমা আক্তার (কলস) প্রতীকে ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট।

এর আগে বুধবার (২৯মে) উপজেলার ১৩৯ কেন্দ্রে সকাল৮ টা থেকে শুরুহয়ে টানা বিকেল ৪টাপর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ওশান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :