
শপথের আগেই চমক দেখালেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান হারুন মজুমদার
স্টাফ রিপোর্টার :-
শপথ নেয়ার আগেই বেশ কিছু সৃজনশীল ও উন্নয়নমূলক কাজ করে চমক দেখিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুন্সিরহাট বাজার ও ফুলগাজী বাজারের যানজট নিরসন। দীর্ঘদিনের এই যানজট টি তিনি অল্প সময়ের মধ্যেই নিরসন করে দিয়েছেন।
ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের মুন্সিরহাট বাজারের অংশে উন্নয়নমূলক কাজের দরুণ মুন্সিরহাট বাজারে সর্বদা যানজট লেগে থাকতো। যানজট টি অত্যন্ত বিরক্তিকর এবং ভোগান্তিকর পরিস্থিতি এনে দেয় উপজেলাবাসীর জন্য। পরশুরাম ও ফুলগাজী উপজেলার জনগণ মুমূর্ষ রোগী নিয়ে ফেনী সদরে যোগাযোগের সময় অ্যাম্বুলেন্স আটকে পড়তো এই যানজটে। ফেনী শহরে ও ফুলগাজীতে বিভিন্ন কলেজে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেন তারা মুন্সিরহাটের এই যানজটের জন্য ক্লাসে সময় মত উপস্থিত হতে পারতেন না। ফুলগাজী বাজারের যানজট টি ও জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান হারুন মজুমদার মুন্সিরহাট বাজার ও ফুলগাজী বাজারের যানজট টি নিরসনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদেরকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। মুন্সিরহাট বাজারে সিএনজি ও অটো রিক্সা স্টেশনটি নিজ অর্থ ব্যয় করে অব্যবহৃত ফেনী পরশুরাম রেল সড়কে স্থানান্তর করেন।
এতে যানজট নিরসনের পাশাপাশি বাজারের সৌন্দর্যও বৃদ্ধি পায় এবং স্থানীয় জনগণ এই কাজটির জন্য হারুন চেয়ারম্যানের ভূয়সি প্রশংসা করেন। প্রশংসা করেন ফেনী -১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরী।
হারুন চেয়ারম্যান বলেন, তিনি মুন্সিরহাট বাজারটিকে ফেনীর উত্তরাঞ্চলের একটি আকর্ষণীয় বাজারে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। ফুলগাজী বাজারের সিএনজি স্টেশনটি স্থানান্তরের বিকল্প স্থান না থাকায় তিনি ফুলগাজী থানা সড়ক দিয়ে রেল লাইনের পাশ দিয়ে একটি বিকল্প সড়ক ফুলগাজী রাজস্বপুর সড়কের সাথে সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এতে করে ফুলগাজির পশ্চিমাঞ্চল নিলক্ষ্মী, গাবতলা মনতলা, রাজষপুরের সিএনজিগুলো এই বিকল্প সড়ক দিয়ে ফেনী আসা-যাওয়া করবে।
এতে ফুলগাজি বাজারে যানবাহনের চাপ কমবে এবং বাজারটি সম্পূর্ণরূপে যানজট মুক্ত হবে।
নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় যে কাজটিতে তিনি সবচেয়ে বেশি সময় ও শ্রম ব্যয় করেন তা হল উপজেলার মাদক নির্মূল। এজন্য তিনি উপজেলার ছয় ইউনিয়নের ৫৪ ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। তাদের সর্বাত্মক সহযোগিতায় উপজেলার সকল মাদক কারবারীদের তালিকা করে তাদেরকে মাদক থেকে ফিরে আসার জন্য তাদের সাথে আলাদা আলাদা ভাবে মত বিনিময় করেন।
মাদক কারবারীরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য যা যা করার প্রয়োজন তার সবই তিনি করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাদের মধ্যে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে এসে প্রমাণ করতে পারেন প্রয়োজনে তাদেরকে তিনি প্রবাসে পাঠাতে ও সব রকম ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেন।
কিন্তু যদি মাদক কারবারীরা মাদক ব্যবসায় চালিয়ে যেতে চান তবে তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করবেন বলে হুশিয়ার করে দেন।
তৃতীয়তঃ উপজেলার যে সকল মাধ্যমিক বিদ্যালয় এর অবকাঠগত সীমাবদ্ধতার কারণে পড়াশুনার বিঘ্ন ঘটছে সেই সকল স্কুলের জন্য ভবন নির্মাণের বিষয়টি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক উন্নয়নের বিষয়টি তিনি ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরীর নাসিম এর নজরে আনেন। এমপি মহোদয় ইতোমধ্যে ফুলগাজীর দরবারপুর ইউপির অন্তর্গত ঐতিহ্যবাহী মুন্সীর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, আমজাদ হাট ইউপি অন্তর্গত জাফর ইমাম উচ্চ বিদ্যালয়, বসন্তপুর উচ্চ বিদ্যালয় এবং আনন্দপুর ইউপি অন্তর্গত ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশপত্র পাঠিয়েছেন।
চতুর্থ ত উপজেলার যে সকল অসহায় ভূমিহীন ও অতি দরিদ্র পরিবারের আর্থিক অসঙ্গতির কারণে তাদের মেয়েদের বিবাহ দিতে পারছেন না, বিশেষ করে এতিম মেয়েদের বিয়ের সব ধরনের খরচের ব্যবস্থা করবেন বলে তিনি জানান। পাশাপাশি এতিম ও অসহায় পরিবারের কর্মক্ষন পুরুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রয়োজনে তাদেরকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করবেন। গত ২২মে এক সাক্ষাৎকারে তিনি এই সকল কথা বলেন।
হারুন মজুমদার আর ও বলেন, আমাকে উপজেলার সকল মানুষ ভোট দিয়েছে। এখন দল মত নির্বিশেষে সকলের উন্নয়নের দায়িত্ব আমার। এখন থেকে অন্যায় করে কেউ পার পাবেনা। তিনি আমার নিজে দলের নেতাকর্মী হলেও ন্যায় বিচারের স্বার্থে আমার কাছে সবাই একই। হারুন মজুমদার বলেন আমি, ফেনী ১ আসনের সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরীর নাসিম এবং ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সার্বিক দিকনির্দেশনায় ফুলগাজী উপজেলার মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাব। যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করাই হবে আমার ব্রত। আমি মানুষের জন্য এমন কাজ করে যেতে চাই যাতে মৃত্যুর পর শত বছর মানুষ আমাকে স্মরণ করে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
© All rights reserved © 2025
Leave a Reply