1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল আপডেট ১৭ (মে ২৬, ২০২৪): বাংলাদেশের ৮ টি বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঢাকা শহরে ভয়ংকর জলাবদ্ধতার আশংকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৫ Time View

ঘূর্ণিঝড় রেমাল আপডেট ১৭ (মে ২৬, ২০২৪): বাংলাদেশের ৮ টি বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঢাকা শহরে ভয়ংকর জলাবদ্ধতার আশংকা

ঘূর্ণিঝড় রেমাল অস্বাভাবিক ধীরগতিতে বাংলাদেশ ত্যাগ করবে (২ দিনের বেশি বাংলাদেশের আকাশে থাকার সম্ভাবনা)। ঘূর্ণিঝড় রেমাল খুবই ধীর গতিতে বাংলাদেশ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টির কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘমালা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের উপরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যে কারণে অন্যান্য ঘূর্ণিঝড়গুলো অপেক্ষা ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বাংলাদেশের ৮ টি বিভাগের উপরেই ব্যাপক পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে স্থল ভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা (৯০% এর বেশি) দেখা যাচ্ছে। এর পরে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার জেলা ও মেঘালয় রাজ্যের উপর দিয়ে আসাম রাজ্যে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। স্থল ভাগে প্রবেশের পরে ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্র যখন খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করবে তখনও বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নে আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বাংলাদেশের ৮ টি বিভাগের উপরে মে মাসের ২৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

ঘূর্ণিঝড়ের রেমালের কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে নিম্নে উল্লেখিত পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে ২৮ এ মে দিবাগত মধ্য রাত পর্যন্ত।

খুলনা বিভাগ: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার
বরিশাল বিভাগ: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার
সিলেট বিভাগ: ৪০০ থেকে ৬০০ মিলিমিটার
ঢাকা বিভাগ: ২০০ থেকে ৩৫০ মিলিমিটার [পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর উপরে ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার ও ঢাকার উত্তর ও পূর্ব পাশের জেলাগুলোর উপরর ২০০ থেকে ২৫০ মিলিমিটার]
রাজশাহী বিভাগ: ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার
ময়মনিসংহ বিভাগ: ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার
চট্টগ্রাম বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার
রংপুর বিভাগ: ১৫০ থেকে ২০০ মিলিমিটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :