
#ব্যাখ্যাঃবন্ধুগণ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রীলঙ্কার ঘটনা নিয়ে বেশ উল্লাস প্রকাশ করেছিল।তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে শ্রীলঙ্কার ক্ষমতাসীন কিছু রাজনীতিকদের মতো গণরোষে পড়তে হবে মর্মে হুঁশিয়ারি দিচ্ছিলেন। বিএনপি নেতাদের মন্তব্য শুনে একজন গবেষক হিসেবে এদেশের কিছু ঐতিহাসিক ঘটনার কথা আমার মনে পড়লো।এই ঐতি হাসিক ঘটনা গুলোর প্রেক্ষিতে আমি বিএনপি নেতাদের জিজ্ঞেস করছি -কাকে আপনারা গণঅভ্যুত্থান আর গণরোষের ভয় দেখান? আপনারা কি ভুলে গেছেন দেশের সকল গণঅভ্যুত্থান ও গণ বিস্ফোরণ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছিল?আর আপনারাই বার বার গণবিরোধী হিসেবে চিহ্নিত হয়ে গণরোষের কবলে পড়েছিলেন। আমাদের মনে রাখতে হবে, এই সকল ষড়যন্ত্র শুধু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে।কারণ শেখ হাসিনার নিরাপত্তার সাথে আজ রাষ্ট্রের নিরাপত্তা জড়িত।পঁচাত্তুরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সকল ষড় যন্ত্রের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক সাফল্যে আত্মতুষ্টির কোন সুযোগ নেই। চলমান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলায় শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্থা সমূহের উপর নির্ভর না করে আমাদের রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে ষড়যন্ত্রকারীদের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিতে হবে । তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।আমাদের এটি জানান দিতে হবে, ষড়যন্ত্রকারীরা সাবধান!আমরা প্রস্তুত তোমাদের প্রতিহত করতে!আল্লাহ মহান। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং এদেশের জনগণের। আল্লাহ সহায় হোন।আমিন।
মোঃ আবুল কালাম আযাদ,
এডভোকেট,
জজ কোর্ট,লক্ষ্মীপুর।বাংলাদেশ।
মোবাঃ ০১৭১৬৫৫৫৩১২
© All rights reserved © 2025
Leave a Reply