
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্য গুদামের আয়োজনে বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে
গাইবান্ধা থেকে মোঃ রতন মন্ডল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্য গুদামে সার্বিক আয়োজনে চলতি বোরো মৌসুমে ধান,চাল ও গম ক্রয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকাল গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃরেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক কুমার সাহাসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে ৩শ’ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চালসহ ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে বলে অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন ,গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল।অনুষ্ঠানের সভাপতিকেও ফুলেল শুভেচ্ছা জানান, কামদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
© All rights reserved © 2025
Leave a Reply