
ঝিনাইদহে প্রি- ক্যাডেট এসোসিয়েশন এর বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান.—-২০২৪
২২ মে বুধবার সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশের সব থেকে বড় সংগঠন প্রি- ক্যাডেট এসোসিয়েশন বাংলাদেশ প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর ঝিনাইদহ শাখার আয়োজনে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো কামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সী মাসুদ পারভেজ। সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ এর পরিচালনায় ঝিনাইদহ জেলার সকল প্রি ক্যাডেট এর পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠন এর সভাপতি জনাব মো: শহিদুল ইসলাম। বলেন অনেক চড়ায় উৎরায় পার করে আজ আমরা সফলতার দিকে এগিয়ে গেছি যাদের কষ্টে গড়ে উঠা এই সংগঠনটি যার বিরট অবদান মরহুম হাবিবুর রহমান হাবিব ভাই তার আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং যার অক্লান্ত পরিশ্রম ও মেধার বিনিময়ে হাটিহাটি পা পা করে হাজারো বাধা অতিক্রম সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিচ্ছেন সেই সংগ্রামি মহাসচিব ও জেলা সভাপতি
মো: আবুল কালাম আজাদ,তিনি পবিত্র মক্কা শরিফে হজ্ব পালন করতে গেছেন তিনি হজ্ব পালন করে সুস্থ ভাবে ফিরে আসেন শ্রী কামনা করে দোয়া করা হয়।
পরে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রি ক্যাডেট এর পরিচালক বৃন্দ কে তার প্রতিষ্ঠানের বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রী দের জন্য প্রথমে কে,এম,কামরুজ্জামান প্রতিষ্ঠান প্রধান মায়ের আদর প্রি ক্যাডেট স্কুল এর পরিচালক কে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জনাব মো: কামাল হোসেন। পর্যায়ক্রমে সকল পরিচালক কে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply