1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য  গাইবান্ধা জেলা শাখা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য  গাইবান্ধা জেলা শাখা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য  গাইবান্ধা জেলা শাখা।

৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা ১১ দলের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সহ নেতৃবৃন্দ।

জামায়াতের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মন্জু, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সেক্রেটারি মো. এনামুল হক, এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি জাহিদুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি শরিফুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি মো. সুলতান মাহমুদসহ অন্যান্যরা।

এ স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :