1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রুকন সম্মেলনে যোগদিতে বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

রুকন সম্মেলনে যোগদিতে বাগেরহাটে আসছেন
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসছেন। সকাল ১১টায় বাগেরহাট শহরের আলীয়া মাদরাসায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সড়ক পথে সকাল সাড়ে ৭টায় জেলার ফকিরহাটের নওয়াপাড়া বিশ্বরোড মোড়ে পৌছালে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১১টায় বাগেরহাট শহরের আলীয়া মাদরাসায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে যোগদান করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির। দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় করবেন। এরপর সার্কিট হাউসে ফিরে বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন তিনি। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :