1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শেরপুরে দশম শ্রেণি শিক্ষার্থী হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

শেরপুরে দশম শ্রেণি শিক্ষার্থী হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী মো. জামিল শেখ (১৬) কে লাথি মেরে হত্যার ঘটনায় মামলার ১নং আসামী মো. শাকিল আহম্মেদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ১টা ৩০ মিনিটে তাকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল আহম্মেদ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, হত্যার ঘটনায় শেরপুর থানায় নিহতের পিতা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দন্ডবিধি ৩০২ ও ৩৪ ধারায় একটি (মামলা নং২) দায়ের করেছেন। এতে শাকিলসহ ৪ জনের নাম এবং অজ্ঞাত ৩/৪জনকে আসামী করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার (৩ আগষ্ট) বিকালে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে সাগরের সাথে শ্রাবণের মারামারি শুরু হয়। তখন জামিল শেখ মারামারি বন্ধ করতে গেলে শাকিল তার গোপনাঙ্গের উপরে তলপেটে স্বজোরো লাথি মারে। এরপর সে অজ্ঞান হয়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। এজাহার নামীয় ১নং মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাত আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :