
গাইবান্ধায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ধোপাডাঙ্গার নতুন বাজার এলাকায় সচেতন নাগরিকের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কার্জন চৌধুরী, ফাওজুল কবীর ফুল, ইউপি সদস্য লিটন মিয়া, আজিরন সুফিয়াসহ অন্যরা।
বক্তাদের অভিযোগ, বলাৎকারের ঘটনাকে পুঁজি করে এলাকার জনপ্রিয় ব্যক্তি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর নানা অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আর এই অপপ্রচারে লিপ্ত রয়েছেন ওই এলাকার চিহ্নিত প্রতারক জাহিদ হাসান জিল্লু।
এমনকি জাহিদ হাসান জিল্লু তার বাড়ি ভাংচুরের মিথ্যা অভিযোগ এনে আমিনুল ইসলামের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় উদ্দেশ্যপ্রণোদিত জিডি করেছেন বলে অভিযোগ তাদের।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, জাহিদ হাসান জিল্লু চাকরি দেওয়ার কথা বলে এবং ঘর ও ভাতার নামে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মানববন্ধনে বক্তারা, বলাৎকারের সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে অবিলম্বে চিহ্নিত প্রতারক কুচক্রী জাহিদ হাসান জিল্লুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের জরুরি পদক্ষেপ কামনা করেন।
এর আগে গত ২১ জুলাই পাউরুটি দেয়ার প্রলোভন দিয়ে ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্র (৭)কে গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া তার বেকারির কারখানার ভেতর নিয়ে বলাৎকার করে।
© All rights reserved © 2025
Leave a Reply