1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময়।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময়।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
​পোরশা( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএডিসি এবং বিসিআইসি সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সার বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত সঠিক মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে এবং প্রতিটি বিক্রয়ের বিপরীতে অবশ্যই সঠিক রশিদ প্রদান করতে হবে। কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা কৃত্রিম সংকটের শিকার না হন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ,উপসহকারী কৃষি কর্মকর্তা নেয়ামত উল্লাহ উপজেলার বিএডিসি ও বিসিআইসি সার ডিলার এবং ডিলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :