1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাবের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ সাফল্য অর্জিত হয়েছে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২০ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার খারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৯৪ (পাঁচশত চুরানব্বই) বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেরেক্স উদ্ধার করা হয় এবং একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কালীগঞ্জ উপজেলার খারহাট গ্রামের বাসিন্দা মোঃ দাউদ আলীর ছেলে মোঃ হোসেন আলী (৩৮)।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :