1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

মাত্র ৮ দিন আগে তিন মাসের সাজা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এসেছিলেন ২১ বছর বয়সী রিম্পা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১ Time View

মাত্র ৮ দিন আগে তিন মাসের সাজা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এসেছিলেন ২১ বছর বয়সী রিম্পা। কিন্তু দেশের অন্যতম সুরক্ষিত এই কারাগার থেকেই তিনি দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনাটি এখন আইনশৃঙ্খলা বাহিনী ও কারা প্রশাসনের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।
ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজা পেয়ে ৯ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
১৬ জুলাই সন্ধ্যায় কয়েকজন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। সেই সুযোগে অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর পুরো কারাগারে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে বেরিয়ে গেছেন।

প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন মেট্রন ও ৪ জন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

এআইজি প্রিজন্স জান্নাতুল ফরহাদের ভাষ্য, বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এছাড়া তদন্তকারীরা একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন। কোনাবাড়ী এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন থেকে রিম্পা তার পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। সেই সূত্র ধরে অভিযান চলছে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা ও জিডি করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :