
বোচাগঞ্জ উপজেলার মুরালিয়াপুর গ্রামের পুকুর হতে কষ্টি পাথরের বিষ্নু মূর্তি উদ্ধার…!
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঈসা নিয়া ইউনিয়নের মুরালিয়াপুর গ্রামে পুকুরের মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মূর্তি মাছ ধরার জালে উঠে আসার খবর আসে বোচাগঞ্জ থানার পুলিশের কাছে। দিনভর চেষ্টার পর পরিত্যক্ত অবস্থায় ধান ক্ষেত হতে বিষ্নু মূর্তিটি উদ্ধার করে পুলিশ। ২৬/০৫/২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টা হতে মূর্তিটির উদ্ধার অভিযান শুরু হয় এবং শেষ হয় রাত ১০.৩০ মিনিটে । একজন অভিযোগকারী জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরালিপুর গ্রামের জৈনিক মোঃ সাঈদ চৌধুরী ধানী জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মুক্তি পড়ে আছে বলে তথ্য প্রদান করেন। জরুরী সেবা তথ্য কেন্দ্র থেকে বোচাগঞ্জ থানার এসআই আই লিখন কুমার মন্ডল কে উক্ত অনুসন্ধানমূলক অভিযানে প্রেরণ করা হয় । বিষয়টি বোছাগঞ্জ থানার থানার ওসি মোঃ মিজানুর রহমান কে জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠান। এসআই লিখন কুমার মন্ডল ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরালিপুর গ্রামে জৈনিক মোঃ সাঈদ চৌধুরী ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। বিষ্ণু মূর্তিটি পরে থানায় নিয়ে আসে হয়। অনুসন্ধানে জানা গেছে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ বিষয় একটি জিডি করা হয়েছে,যার জিডি নং ১৩৩৯। এ রিপোর্ট লেখা পর্যন্ত মূর্তিটি বোচাগঞ্জ থানায় হেফাজতে রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply