1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ভোলায় শিশুকে যৌ*ন নির্যাতনের অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৭ Time View

ভোলায় শিশুকে যৌ*ন নির্যাতনের অভিযোগে যুবক আটক

আরিফ হোসেন
জেলা প্রতিনিধি, ভোলা

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আমজাদ রাঢ়ী (২৮) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২০মে) দুপুরে রাজাপুর ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানান, বুধবার দুপুরে ওই কিশোরীকে প্রতিবেশী আমজাদ দোকান থেকে সিগারেট নেওয়ার জন্য ১০০ টাকা দিয়েছেন। ওই কিশোরী সিগারেট নিয়ে দিয়ে আসার সময় আমজাদ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে।
এ সময় ওই কিশোরী ডাক-চিৎকার দিলে আমজাদ তাকে ছেড়ে দিয়েছে।
এ ঘটনা জানাজানি হলে কিশোরীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা এবং পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে আমজাদ রাঢ়ী কে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ রাঢ়ী (২৮) এ পর্যন্ত ৪টি বিয়ে করেছে। পরিবারের সদস্যদের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠা আমজাদ এবারো যদি আইনের গণ্ডি পেরিয়ে আসে তাহলে আরো বেপরোয়া হয়ে উঠবে বলে ধারণা এলাকাবাসীর।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত আমজাদ কে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নেয়ার প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :